বাংলাদেশবিশ্ব

প্যান্ডোরা পেপারসে আরো তিন বাংলাদেশির নাম

বিদেশি কোম্পানিতে গোপন বিনিয়োগকারীদের তথ্য প্রকাশ করে বিশ্বজুড়ে আলোচনায় আসা প্যানডোরা পেপার্সের চূড়ান্ত তালিকায় আরও তিন বাংলাদেশির নাম এসেছে।

মঙ্গলবার (৩ মে) এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেশন জার্নালিস্টস (আইসিআইজে)।

তিন বাংলাদেশি হলেন, ঢাকার বারিধারার ডিওএইচএসের এস হেদায়েত উল্লাহ, এস রুমি সফিউল্লাহ এবং সিলেটের শাহজালাল উপশহরের স্প্রিং গার্ডেনের বাসিন্দা শাহিদা বেগম শান্তি। এর মাঝে হেদায়েত ও সফিউল্লাহ একই পরিবারের সদস্য।

হেদায়েত উল্লাহ ও রুমি সাইফুল্লাহ বিনিয়োগ করেছেন হংকংয়ের ট্রান্সগ্লোবাল কনসাল্টিং (এইচকে) লিমিটেড নামের একটি কোম্পানিতে। জাস লিমিটেড নামে একটি অফশোর কোম্পানিতে বিনিয়োগ রয়েছে শাহেদা বেগম শান্তির।

আইসিআইজে জানিয়েছে, হেদায়েত ও সাইফুল্লাহ হংকংয়ের ট্রান্সগ্লোবাল কনসাল্টিং (এইচকে) লিমিটেড নামের কোম্পানি এবং শাহেদা জাস লিমিটেড নামে একটি অফশোর কোম্পানিতে বিনিয়োগ করেছেন।

এর মধ্যে রুমি সাইফুল্লাহ ভিনসেন্ট নামের একটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি তরুণ পেশাজীবী ও উদ্যোক্তাদের সংগঠন জুনিয়র চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের (জেসিআই বাংলাদেশ) সাবেক সভাপতি।

আইসিআইজে বলছে, তারা জনস্বার্থে এই তথ্য প্রকাশ করছে। তারা মনে করে, সবাইকে বিনামূল্যে এই ডেটা দেওয়া অফশোর অর্থনীতির কী পরিমাণ ক্ষতি করে তার ওপর আলোকপাত করতে সাহায্য করে। সূত্র: আইসিআইজে

Related Articles

Leave a Reply

Back to top button