বাংলাদেশ

খালেদা জিয়াকে আইনের মধ্য দিয়ে বিদেশে যেতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, চিকিৎসার জন্য খালেদা জিয়া বিদেশ যেতে চাইলে তাকে আইনের মধ্য দিয়েই যেতে হবে।

সোমবার (২৯ ন‌ভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফিং শেষে এক সংবাদ স‌ম্মেল‌নে এ কথা ব‌লেন তি‌নি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া চাইলে চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনতে পারবেন। প্রয়োজন হলে তার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা যাবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, কূটনীতিকদের সঙ্গে বৈঠকে কোভিড পরিস্থিতি, কোপ-২৬, এলডিসি ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button