বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা প্রোটিয়াদের

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে।
ঘোষিত এ দলে, তিন ফরম্যাটেই দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে খেলেন, এমন ১১জন ক্রিকেটার এবার রয়েছেন আইপিএলের ১০ দলের চুক্তির তালিকায়। এদের মধ্যে আটজনকে নিয়েই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
শুধু ইনজুরির কারণে টাইগারদের বিপক্ষে খেলতে পারবেন না পেসার এনরিক নরকিয়া ও সিসান্দা মালাগা।
জোহানেসবার্গে আগামী ১৮ থেকে ২৩ মার্চ পর্যন্ত চলবে বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের ওয়ানডে সিরিজ। আর ৩১ মার্চ প্রথম টেস্ট ডারবানে। ৮ এপ্রিল পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশের সিরিজের সময়ই হবে আইপিএল। টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলায় ওই আট ক্রিকেটার আইপিএলের শুরুর ম্যাচ মিস করবেন। ওই আট ক্রিকেটার হলেন, কাগিসু রাবাদা, কুইন্টন কি কক, রেসি ভ্যান ডার ডুসন, লুঙ্গি এনগিডি, তাবরেজ শামসি, এইডেন মার্করাম, মার্কো জানসেন ও ডোয়াইন প্রিটোরিয়াস।
দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সিরিজের দল:
টেন্ডা বাভুমা (অধিনায়ক), রিয়াদ মাহরেজ (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক, যুবাইর হামজা, মার্কো জানসেন,জানেম্যান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েন পার্নেল, আন্দালি ফেলুকাও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসু রাবাদা, তাবরেজ শামসি, রেসি ভ্যান ডার ডুসন, কাইল ভারানে।



