বাংলাদেশ

আজ গণমাধ্যমের মুখোমুখি হবেন দোড়াইস্বামী

আজ গণমাধ্যমের মুখোমুখি হবেন ভারতীয় নতুন হাইকমিশনার দোড়াইস্বামী।

বিকেল সাড়ে ৫ টায় গুলশানের ইন্ডিয়া হাউজে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন। বাংলাদেশে আসার পর এই প্রথম তিনি গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন।

পরে সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে তার আনুষ্ঠানিক পরিচয়পত্র প্রদান করবেন দোড়াইস্বামী। এর মাধ্যমে বাংলাদেশে তার কার্যকাল শুরু হবে।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দোড়াইস্বামী সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে পৌঁছান।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button