অন্য খবর

যুব তৃণমূলের সভাপতি হলেন সায়নী ঘোষ

চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী সায়নী ঘোষ পশ্চিমবঙ্গের যুব তৃণমূল সভাপতিহয়েছেন। আর পদোন্নতি হয়ে যুব তৃণমূল সভাপতি থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার (৫ জুন) পশ্চিমবঙ্গে তৃণমূল ভবনে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর এটিই তৃণমূলের ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠক।

এবারের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন সায়নী। কিন্তু বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের কাছে হেরে যান তিনি। হারলেও তিনি নির্বাচনে ভালোই লড়াই করেছিলেন। তার এই লড়াই নজরে পড়ে তৃণমূল নেতাদের। ফলে তাকে যুব তৃণমূলের সভানেত্রী করা হয়।

এদিকে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকে আরও সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে দোলা সেনকে সর্বভারতীয় সভানেত্রী করা হয়। রাজ্য সভাপতি হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

এছাড়া পশ্চিমবঙ্গের মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। কৃষক সংগঠনের সভাপতি হয়েছেন পুর্ণেন্দু বসু।

Related Articles

Leave a Reply

Back to top button