বিশ্ব

জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কিয়েভে বৈঠক করেছেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার পর এই প্রথম যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধিদল কিয়েভ সফর করল। [সূত্র: বিবিসি ও আলজাজিরা]।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা অলেক্সি আরেস্তোভিচ ইউক্রেনিয়ান টিভিকে এক সাক্ষাৎকারে বলেন, স্থানীয় সময় গতকাল রবিবার দিনের শেষ দিকে অ্যান্টনি ব্লিঙ্কেন ও লয়েড অস্টিনের সঙ্গে আলোচনা চলছিল। অবশ্য এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

আরেস্তোভিচের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিওর বরাত দিয়ে বিবিসি বলেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিয়েভে পৌঁছেছেন এবং জেলেনস্কির সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত হলে যুদ্ধ শুরুর ঠিক দুই মাসের মাথায় প্রথমবারের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করলেন যুক্তরাষ্ট্রের দুই শীর্ষস্থানীয় কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Back to top button