বিশ্ব

জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলের ভয়াবহ হামলা

ফিলিস্তিনের গাজার উত্তরের ঘনবসতিপূর্ণ জাবালিয়া শরণার্থী ক্যাম্পে ইসরাইলের বিমান হামলায় অন্তত অর্ধশতাধিক নিহত এবং দেড়শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
ওই ক্যাম্পের পাশেই ইন্দোনেশিয়া সরকার পরিচালিত একটি দাতব্য হাসপাতালের প্রধান সংবাদমাধ্যম আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এরইমধ্যে নিহতের সংখ্যা ৫০ জন নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরাইলি বিমান হামলার কারণে শরণার্থী শিবিরে বিস্ফোরণ হয়েছে। তবে এ হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরাইল।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণে জাবালিয়া শরণার্থী শিবির পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
গাজা সিটির উত্তরে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরটি ওই ভূখণ্ডে থাকা আটটি শরণার্থী ক্যাম্পের মধ্যে সবচেয়ে বড়। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের জুলাই মাসেও সেখানে এক লাখ ১৬ হাজারের কিছু বেশি নিবন্ধিত ফিলিস্তিনি শরণার্থীর বসবাস ছিল।

Related Articles

Leave a Reply

Back to top button