অন্য খবর

আজীবন নিষিদ্ধ হলেন নির্মাতা অনন্য মামুন

পরিচালক সমিতিতে আজীবনের জন্য নিষিদ্ধ হলেন নির্মাতা অনন্য মামুন।

সমিতির সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে তার সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

শনিবার (১৬ জানুয়ারি) কার্যনির্বাহী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক পরিচালক নিশ্চিত করেছেন।

পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন এ প্রসঙ্গে বলেন, ‘আজ আমাদের দ্বিবার্ষিক বৈঠক ছিল। সেখানে অনন্য মামুনের বিষয়টি কার্যকর হয়।’

এর আগে ২০১৭ সালে সাস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে মালয়েশিয়ায় মানব পাচারের অভিযোগে অনন্য মামুনকে ‘আজীবন নিষিদ্ধ’ করেছিল পরিচালক সমিতি। পরে সেই সিদ্ধান্ত তুলে নেওয়া হয়েছিল।

তবে সদস্যপদ হারালেও পরিচালক অনন্য মামুন কিছুদিনের মধ্যেই নতুন ছবির শুটিং শুরু করবে বলে পরিকল্পনার কথা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button