বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর করতে প্রস্তুত জল্লাদ

বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর করতে জল্লাদ শাহজাহানের নেতৃত্বে মো: আবুল,তরিকুল ও সোহেল সহ ১০ জনের জল্লাদের একটি দল তৈরী করেছে ঢাকা জেল কতৃপক্ষ।
পুরাতন ঢাকা থেকে বুড়িগঙ্গার দক্ষিণ তীরে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার স্থান্তরের পর বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদের ফাঁসি কার্যকরই হবে প্রথম কোন আসামীর দন্ড কার্যকর। মঞ্চটি ধোয়ামুছা করে তৈরি রাখা হয়েছে। যে কোনও মুহূর্তে ফাঁসি কার্যকর হতে পারে।
এর আগে বুধবার (০৮ এপ্রিল) রাতে রাষ্ট্রপতির আবদুল হামিদের কাছে পাঠানো প্রাণভিক্ষা খারিজের চিঠি পৌছে যায় কারাগারে। তখনই ফাঁসি কার্যকরের ব্যবস্থা নিতে শুরু করেছেন ঢাকা কেন্দ্রীয় কারা করাকর্তৃপক্ষ। ফাঁসির মঞ্চ থেকে শুরু করে সকল আয়োজন সম্পন্ন।
একাধিক সূত্র নিশ্চিত করেছে, শনিবার অথবা রবিবার ফাঁসি কার্যকরের সম্ভাবনা রয়েছে।



