বিশ্ব

ফ্রান্সে এবার চার্চের বাইরে ধর্মযাজকের বুকে গুলি

ফ্রান্সে চার্চের বাইরে বন্দুকহামলার শিকার হয়েছেন এক ধর্মযাজক।

শনিবার বিকেলে, ফ্রান্সের লিওন শহরের একটি চার্চের ধর্মযাজকের বুক বরাবর খুব কাছ থেকে দুইবার গুলি করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, নিকোলাস কাকাভেলাকি নামে ৫২ বছর বয়সী এক গ্রিক অর্থোডক্স ধর্মযাজককে শটগান দিয়ে গুলি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

গুলির পরপরই হামলাকারী পালিয়ে যায়। তবে লিওনের সরকারি কৌঁসুলী জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

কৌঁসুলীরা জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার ফ্রান্সের নিস শহরের একটি চার্চে তিনজনকে হত্যা করা হয়। এর আগে, চলতি মাসের শুরুর দিকে ক্লাসরুমে মহানবী (স)-এর বিতর্কিত ব্যঙ্গচিত্র দেখানোয় শিরশ্ছেদ করা হয় এক স্কুলশিক্ষকের।

Related Articles

Leave a Reply

Back to top button