স্পোর্টেইনমেন্ট

আরো দুই দিনের ছুটিতে সাকিব

ঈদের ছুটি কাটিয়ে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি শুরু করেছে টাইগার দল। এরই মধ্যে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলতে গত ৮ মে চট্টগ্রাম গিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব আল হাসান। জানা গেছে বাড়তি আরো দুই দিনের ছুটি নিয়েছেন তিনি।

পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করে এখনো ছুটি কাটাচ্ছেন তিনি। সে হিসেবে সাকিবের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে ১১ মে।

দলের পক্ষ থেকে বলা হয়, ‘ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে সাকিব দুই দিনের ছুটি নিয়েছেন। মঙ্গলবার রাতে দেশে ফেরার কথা রয়েছে। এরপর দলের সঙ্গে যোগ দেবেন।’

দুই দলের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে চট্টগ্রাম আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

Related Articles

Leave a Reply

Back to top button