ভূরাজনীতি

নির্বাচন কমিশনের পদত‌্যাগ চায় জনগণ: ফখরুল

নির্বাচন ক‌মিশন দেশের মানুষ আস্থা হারিয়ে ফেলেছে এবং দে‌শের মানুষ আজ তাদের পদত‌্যাগ দা‌বি করছে, এমনটাই বলেছেন, বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শ‌নিবার (২৬ ডিসেম্বর) দুপু‌র ১২টায় কালিবাড়ী তাঁ‌তীপাড়াস্থ তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন প্রথম ধাপের পৌর নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘নুন‌্যতম গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার জন্য পৌর নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। য‌দিও তারা ভোট চু‌রি করে ফলাফল নিয়ে যায় তবুও আমরা (‌বিএন‌পি) নির্বাচ‌নের মাধ‌্যমে জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়ার এক‌টি সুযোগ তৈ‌রি হয়। ’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তির বিষয়ে বিএন‌পির মহাস‌চিব বলেন, দিন‌টি‌কে বিএন‌পি জনগণের ভোটাধিকার এর হত্যা দিবস হিসেবে পালন করবে।

তিনি অভিযোগ করেন, বিচার ব‌্যবস্থা, রাষ্টযন্ত্র, প্রশাসন, পার্লা‌মেন্ট সব কিছু তারা নিজেদের নিয়ন্ত্র‌ণে নিয়ে এ‌দেশকে প‌রিচালনা করছে, যেটা দেশের মানুষের জন‌্য গণতন্ত্রের জন‌্য আজকে সব চেয়ে বড় হুম‌কি হয়ে দাঁড়িয়েছে।’

Related Articles

Leave a Reply

Back to top button