স্পোর্টেইনমেন্ট

প্রকাশ পেল সাকিব আল হাসানের মিউজিক ভিডিও

এবার মিউজিক ভিডিওতে মডেল হলেন, বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

‘টি-২০ বিশ্বকাপ’কে উৎসর্গ করে অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান প্রকাশ্যে আনছে ভিন্ন ধাঁচের একটি গান-ভিডিও ‘বিজয়রথ’।

এতে কণ্ঠ দিয়েছেন ইকবাল আসিফ জুয়েল ও রায়েফ আল হাসান রাফা। এই গানের ভিডিওতে সাকিব আল হাসানকে মডেল হিসেবে দেখা যাবে।

প্রযোজনা প্রতিষ্ঠান জানান, বৃহস্পতিবার (২০ অক্টোবর) জি-সিরিজ থেকে প্রকাশ পাচ্ছে ‘বিজয়রথ’। একইসঙ্গে গানটি দেখতে পাওয়া যাবে ওটিটি প্লাটফর্ম জি প্রাইমে।

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান, বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হওয়ায় বিজ্ঞাপনে প্রায় নিয়মিত মুখ। সদ্য রুচি সসের একটি বিজ্ঞাপনে তো গানের তালে নাচতেও দেখা গেছে বাংলাদেশ ক্রিকেটের এই অধিনায়ককে।

এর আগে, একবার ‘অপরাজেয়’ নামক একটি মিউজিক ভিডিওতে খানিকের জন্য দেখা গিয়েছিল সাকিবকে।

এবার মিউজিক ভিডিওতে লম্বা সময় ধরেই হাজির হয়েছেন টাইগারদের বিশ্বকাপের অধিনায়ক।

মিউজিক ভিডিওটি দেখতে ক্লিক করুন

Related Articles

Leave a Reply

Back to top button