স্পোর্টেইনমেন্ট

পেসারদের প্রশংসা করলেন ডমিঙ্গো

বিসিবি প্রেসিডেন্টস কাপে বোলাদের পারফরম্যান্স চোখে পড়ার মতো।বিশেষ করে নতুন বলে পেসাররা খুবই ভাল বল করেছেন। শীর্ষ উইকেট শিকারীদের তালিকায় প্রথম পাঁচ জনের সবাই পেসার।  পেসারদের এই উন্নতি নিঃসন্দেহে ইতিবাচক।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এভাবেই প্রশংসা করলেন  জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ।  তিনি মনে করেন, বিশ্রামের পর ক্রিকেটে ফিরলে ব্যাটসম্যানদের চেয়ে বোলাররা বেশি সুবিধা পায় তাড়াতাড়ি মানিয়ে নিতে।

ডমিঙ্গো বলেন, ‘আমরা গত সাত-আট মাসে যা চেয়েছিলাম তা হল কিছু ভাল তরুণ ফাস্ট বোলার সন্ধান করার চেষ্টা করা। আমরা শেষ পর্যন্ত ভাল বোলারদের একটা গ্রুপ পেয়েছি, যাদের মধ্যে ভালো একটা প্রতিযোগিতা হতে পারে। তাসকিন, ফিজ (মোস্তাফিজ), আল-আমিন, হাসান মাহমুদ, খালেদ, শরিফুলের দিকে তাকালে দেখা যাবে সবাই ভালো করেছে। ছয়-সাতজন ফাস্ট বোলার আছেন যারা আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করতে পারে। কোনো দল যদি ২৮০ পায় তবে আমরা বলি বোলাররা খারাপ বল করেছে। আবার কোনো দল যদি ১৮০ করে  আমরা বলি ব্যাটসম্যানরা খারাপ করেছে। আমি মনে করি, গত দু’সপ্তাহে সত্যিই কিছু ভাল বোলিং হয়েছে যেটা আমার কাছে ইতিবাচক মনে হয়েছে। আমি মনে করি, দীর্ঘ বিরতির পর খেলা শুরু করলে ব্যাটসম্যানদের চেয়ে বোলারদের ভালো করাটা সবসময় সহজ। ‘

Related Articles

Leave a Reply

Back to top button