বিশ্ব

উত্তেজনা নিরসনে রাজি চীন-ভারত

বিরোধপূর্ণ লাদাখ সীমান্তে সংঘর্ষের পর উত্তেজনা যত তাড়াতাড়ি সম্ভব কমাতে রাজি হয়েছে চীন এবং ভারত।
বুধবার (১৭ জুন) ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শংকরের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র ফোনালাপের পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী সংঘর্ষের জন্য দায়ীদের কঠোর শাস্তি দেওয়ারও আহ্বান জানিয়েছেন ভারতের কাছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “সংঘর্ষের জন্য দায়ীদের কঠোর শাস্তি বিধানের পাশাপাশি ভারতের উচিত সামনের সারিতে থাকা সেনাদেরকে নিয়ন্ত্রণে রাখা।”

তিনি বলেছেন, ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ যে মতৈক্য হয়েছে, সেইমতো দুপক্ষেরই কাজ করা উচিত। সীমান্ত এলাকায় একযোগে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার স্বার্থে সেখানকার পরিস্থিতি ঠিকভাবে সামাল দেওয়ার জন্য বিদ্যমান চ্যানেলগুলোর মাধ্যমে যোগাযোগ এবং সমন্বয়ও বাড়ানো উচিত, বলেন ওয়াং।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দু’পক্ষই উত্তেজনা প্রশমনে শান্তিপূর্ণভাবে এবং দুদেশের সামরিক পর্যায়ের বৈঠকে হওয়া মতৈক্য অনুযায়ী কাজ করাসহ মাঠ পর্যায়ে যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি ঠান্ডা করে সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখতে একমত হয়েছে বলে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button