বিশ্ব

পাকিস্তানে আপাতত দায়িত্ব পালন করবেন ইমরান খান

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী জানিয়েছেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান দায়িত্ব পালন করবেন।

গতকাল রবিবার দিবাগত রাতে প্রেসিডেন্ট আরিফ আলভী নিজে টুইট করে এ তথ্য জানান।

তিনি জানান, সংবিধানের ২২৪ এ (৪) অনুচ্ছেদ অনুযায়ী, মো. ইমরান আহমদ খান নিয়াজী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন।

প্রসঙ্গত, রোববার (৩ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে সংসদ ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি।

এর আগে দেশটির সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারজি করে দেন দেশটির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।

এর পরেই জাতির উদ্দেশে এক ভাষণে প্রেসিডেন্টকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দেন ইমরান খান। তার কিছুক্ষণ পরেই আইনসভা ভেঙে দেওয়ার প্রস্তাব অনুমোদন করেন প্রেসিডেন্ট আরিফ আলভি।

এই পরিস্থিতিতে আগামী তিন মাস অর্থাৎ ৯০ দিনের মধ্যে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সূত্র : জিও নিউজ

Related Articles

Leave a Reply

Back to top button