বাংলাদেশ

টিপ পড়ায় উক্ত্যক্তকারী সেই পুলিশ সদস্য চিহ্নিত

কপালে টিপ পরা নিয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় এক শিক্ষককে হেনস্তার ঘটনায় এক পুলিশ কনস্টেবলকে চিহ্নিত করে হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার সকালে, মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ওই কনস্টেবলের নাম নাজমুল তারেক।  ঘটনার সাথে জড়িত হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে।

তিনি কনস্টেবল পদে প্রোটেকশন বিভাগের দায়িত্ব পালন করছিলেন।  ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন মার্কেটে দোকানের সিসিটিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে নাজমুলকে শনাক্ত করা হয়েছে বলেও জানান বিপ্লব কুমার সরকার।

আজ সকালেই তাকে হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের কর্মকর্তারা।

টিপ পরায় পুলিশের হেনস্তার শিকার হওয়ার কথা জানিয়ে ঢাকার তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার শনিবার শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশের পোশাক পরা একজনের বিরুদ্ধে ‘ইভটিজিং’ এবং ‘প্রাণনাশের চেষ্টা’র অভিযোগ করা হয় ওই জিডিতে।

Related Articles

Leave a Reply

Back to top button