স্পোর্টেইনমেন্ট

পাকিস্তানকে টপকে র‌্যাংকিংয়ের ছয়ে টাইগাররা

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে সপ্তম স্থান থেকে এক ধাপ এগিয়ে বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান করছে টাইগাররা।

মঙ্গলবার (২৯ মার্চ) অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের পরাজয় বাংলাদেশের এই উত্থানের সুযোগ করে দিয়েছে।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে ৮৮ রানের পরাজয় বরণ করতে হয় স্বাগতিক পাকিস্তানকে। এই হারের কারণে রেটিং পয়েন্টে ৯৩ থেকে ৯২.৫০-এ নেমে এসেছে দলটি।

ফলে ৯৩.০৬ রেটিং নিয়ে সাতে থাকা বাংলাদেশ ছয়ে উঠে এসেছে। পাকিস্তান এক ধাপ নেমে সাতে অবস্থান করছে।

সিরিজের বাকি ম্যাচগুলোতে পাকিস্তান পরাজিত হলে দীর্ঘ সময়ের জন্য র‌্যাংকিংয়ে ছয়ে থাকবে সুপার লিগের শীর্ষে থাকা বাংলাদেশ। কিন্তু বাবর আজমের দল যদি একটি ম্যাচও জিতে তাহলে আবার র‌্যাংকিংয়ে এগিয়ে যাবে তারা।

র‌্যাংকিংয়ে সর্বোচ্চ ১২১ রেটিং নিয়ে শীর্ষে অবস্থান করছে নিউজিল্যান্ড। ১১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ইংলিশরা। পাকিস্তানের বিপক্ষে জয়ের ফলে ১ পয়েন্ট বেড়ে ১১৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান অস্ট্রেলিয়ার। ১১০ পয়েন্ট নিয়ে চারে ভারত। ১০২ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারা দক্ষিণ আফ্রিকা।

একনজরে আইসিসি ওয়ানডে র‍্যাংকিং:

১. নিউজিল্যান্ড (রেটিং – ১২১)
২. ইংল্যান্ড (রেটিং – ১১৯)
৩. অস্ট্রেলিয়া (রেটিং – ১১৭)
৪. ভারত (রেটিং – ১১০)
৫. দক্ষিণ আফ্রিকা (রেটিং – ১০২)
৬. বাংলাদেশ (রেটিং – ৯৩)
৭. পাকিস্তান (রেটিং – ৯৩)
৮. শ্রীলঙ্কা (রেটিং – ৮১)
৯. ওয়েস্ট ইন্ডিজ (রেটিং – ৭৭)
১০. আফগানিস্তান (রেটিং – ৬৮)

Related Articles

Leave a Reply

Back to top button