বাংলাদেশ

পাওয়ার গ্রিডে আগুন, ময়মনসিংহ বিভাগ বিদ্যুত বিচ্ছিন্ন

ময়মনসিংহের কেওয়াটখালী পাওয়ার গ্রিডে আগুন লেগেছে। এতে ট্রান্সফর্মার পুড়ে বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো ময়মনসিংহ বিভাগ।

সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১টার সময় ট্রান্সফরমারে আগুনের গটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে সক্ষম হয়।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক পানাত শাহ বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেক কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। জানান, এ ঘটনায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম বলেন,পুরো বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না। এখন আগুন নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button