ভূরাজনীতি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নড়াইল পৌর মেয়রের মৃত্যু

নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর বিশ্বাস (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস। তার রক্তের প্লাটিলেট (অণুচক্রিকা) ৪৪ হাজারে নেমে আসায় উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারযোগে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মারা যান।

Related Articles

Leave a Reply

Back to top button