ভূরাজনীতি

ধর্ম প্রতিমন্ত্রী হলেন ফরিদুল হক

জামালপুর-২ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলালকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ফরিদুল হক খান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান।

নতুন একজন যুক্ত হওয়ার পর মন্ত্রিসভায় এখন ২৫ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী।

ফরিদুল হক খান আওয়ামী লীগ থেকে মনোনীত জামালপুর জেলার ইসলামপুরের টানা তিনবারের সংসদ সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করছেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ফরিদুল হক।

Related Articles

Leave a Reply

Back to top button