বাংলাদেশ

পরীক্ষা ছাড়াই প্রাথমিকে সার্টিফিকেট, থাকবে না জিপিএ

কোনো গ্রেড বা জিপিএ নম্বর ছাড়াই, ২০২০ সালে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের পাসের সার্টিফিকেট দেয়ার কথা ভাবছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ।

এ প্রসঙ্গে তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে নিবন্ধন করা পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীকে পাসের সার্টিফিকেট দেয়া হবে। ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার্থীদের সার্টিফিকেট স্ব স্ব বিদ্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে তা বিতরণ করা হবে।

চলমান করোনা মহামারির জন্য গত ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে চলতি বছর পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা আয়োজন করা হচ্ছে না।

Related Articles

Leave a Reply

Back to top button