বাংলাদেশ

পরিস্থিতি স্বাভাবিক থাকলে ক্লাস সংখ্যা বাড়বে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে জানুয়ারি থেকে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে।

শনিবার (২৩ অক্টোবর) চাঁদপুর শহরের বাবুর হাট এলাকায় পল্লী বিদ্যুতের নবনির্মিত সদর দপ্তরের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বের কিছু কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ দেখা যাচ্ছে। তবে করোনার পরিস্থিতি স্বাভাবিক থাকলে জানুয়ারিতে ক্লাসের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানান তিনি।

সাম্প্রদায়িক সহিংসতার বিষয়ে তিনি বলেন, অশুভ শক্তি যতই সঙ্ঘবদ্ধ হোক না কেন আমরা একজোট থাকলে কখনই তারা সফল হবে না।

Related Articles

Leave a Reply

Back to top button