ভূরাজনীতি
পরমানু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া’র জন্মদিনে স্বেচ্ছাসেবক লীগ’র আয়োজন

বিশ্ব বরেণ্য পরমাণু বিজ্ঞানী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ের জামাতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয় ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের গর্বিত পিতা ড. এম এ ওয়াজেদ মিয়া’র ৮০ তম জন্মদিন আজ।

এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে ধানমন্ডি ক্লাবে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় সংগঠনের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



