বাংলাদেশ

সাফল্যের সঙ্গে করোনা মহামারি মোকাবিলা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা সাফল্যের সঙ্গে করোনা মহামারি মোকাবিলা করছি।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা ডেন্টাল কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও মুজিব কর্নারের উদ্বোধন এবং অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নিজেকে সফল দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি যখন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছি, তখন শুরু হয়েছিল ডেঙ্গু বিপর্যয়। আর এখন পেলাম করোনা মহামারি। আমরা সাফল্যের সঙ্গে করোনা মহামারি মোকাবিলা করছি।

জাহিদ মালেক বলেন, অনেকে ঘরে বসে নিরাপদে থেকে সমালোচনা করেছেন, কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়াননি। আমরা মানুষের সেবা দিয়ে গেছি। অন্য অনেক দেশের অবস্থা খুবই নাজুক। দেশে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভ্যাকসিন কার্যক্রম চলছে, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ছাড়া এই অঞ্চলে অন্য কোনও রাষ্ট্র তা পারেনি। বাংলাদেশে প্রত্যেকে চিকিৎসা পেয়েছে হাসপাতালে।

তিনি আরো বলেন, আজকে আমাদের সংক্রমণের হার অনেক কম। সুস্থতার হার প্রায় ৯০ শতাংশ।

 

Related Articles

Leave a Reply

Back to top button