বিশ্ব

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ

আজ শনিবার শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা।

এবারো করোনার কারণে গত বছরের মতোই সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে, সৌদি আরবে শুধু সৌদি নাগরিক এবং সে দেশে অবস্থানরত বিভিন্ন দেশের মানুষ হজ পালনের সুযোগ পাবেন।

এবার মুসল্লিদের হজের সময় ব্যবহার করতে হবে স্মার্ট কার্ড। রোববার আনুষ্ঠানিকভাবে শুরু হবে হজের মূল কার্যক্রম। আগামী সোমবার হজ বা আরাফার দিন। এ দিন মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন কাবার মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. বানদার বালিলাহ। বাংলাসহ ৯টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে এটি। পরদিন অর্থাৎ মঙ্গলবার পশু কোরবানি করবেন হাজিরা।

পাঁচ দিনব্যাপী এই হজের জন্য কয়েক হাজার ‘সৌভাগ্যবান’ মানুষ আরাফাতের ময়দানে জড়ো হয়েছেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর মাত্র ৬০ হাজার মানুষ পবিত্র হজ পালন করতে পারবেন।

গত বছর মাত্র ১০ হাজার সৌদি নাগরিক এবং বাসিন্দা হজ পালন করার অনুমতি পেয়েছিল।

Related Articles

Leave a Reply

Back to top button