বাংলাদেশ

পদ্মা সেতুর ৩৫তম স্প্যান বসছে আজ

পদ্মা সেতুর ৩৫তম স্প্যান বসছে আজ। এই স্প্যানটি বসানো হবে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ৮ ও ৯ নম্বর পিলারের ওপর।

শুক্রবার (৩১ অক্টোবর) এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করেছে সেতু কর্তৃপক্ষ।

যদি অনুকূল আবহাওয়া আর কারিগরি জটিলতা না থাকে, সফলভাবে এই স্প্যান টু-বি বসানো হলে দৃশ্যমান হবে সেতুর পাঁচ হাজার ২৫০ মিটার।

জানা যায়, শুক্রবার স্প্যানটি বসানোর তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে নাব্যতা সংকটের কারণে শিডিউল পরিবর্তন হয়। বৃহস্পতিবার সারাদিন ড্রেজিং করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মুন্সিগঞ্জের মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে শনিবার সকাল ৯টায় ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটিকে বহন করে নিয়ে যাবে ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’।

এখানে নোঙর করার কাজটি খুবই সতর্কতার সঙ্গে করতে হয়। এজন্য পদ্মানদীতে অনুকূল আবহাওয়া থাকা জরুরি।

 

Related Articles

Leave a Reply

Back to top button