কয়েদির পোশাকে মিন্নির ছবি ভাইরাল

রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নিকে গত বৃহস্পতিবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এর পরপরই কারাগারে কয়েদির পোশাক পড়া মিন্নির একটি ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছবিটি প্রকাশ পাওয়া পরপরই ভাইরাল হয়ে যায়।
ছবিতে দেখা যায়, একটি কক্ষে কয়েদির সাদা শাড়ি পড়ে বেঞ্চের উপর বসে আছে মিন্নি।
উল্লেখ, ২০১৯ সালের ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে নয়ন বন্ডের কিশোর গ্যাং গ্রুপ বন্ড-০০৭-এর সদস্যরা।
গত ৩০ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় মিন্নিসহ ছয়জনের মৃত্যুদণ্ড ও চারজনকে খালাস দেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান। আর ২৭ অক্টোবর এ মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির মধ্যে ৬ জনকে ১০ বছর, ৪ জনকে ৫ বছর ও একজনকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে বরগুনার শিশু আদালত। এছাড়া খালাস দেয়া হয় তিন আসামিকে।



