বিশ্বস্পোর্টেইনমেন্ট

নেইমারসহ দুই তারকা ফুটবলারের করোনা পজেটিভ

নিউজ নাউ বাংলা ডেস্কঃ  প্যারিস সেইন্ট জার্মেইন ক্লাবের নেইমার সহ দুজন তারকা ফুটবলারের দেহে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে।
২ রা সেপ্টেম্বর বুধবার পিএসজির টুইটারে খবরটি জানিয়ে একটি টুইট বার্তা প্রকাশ করা হয়।

যদিও সেখানে কার কার দেহে করোনা সংক্রমন পাওয়া গিয়েছে সেসব খেলোয়াড়দের নাম উল্লেখ করা হয়নি।

জানা যায় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের পর পিএসজি তাদের খেলোয়াড়দের অতিরিক্ত ছুটি দিয়েছিল। যে কারণে ফরাসি লিগ কর্তৃপক্ষের কাছে নিজেদের ম্যাচ পিছোনোর আবেদন করেছিল পিএসজি। সেই ছুটিতে নেইমার সহ তিন খেলোয়াড় ইবিজা দ্বীপে গিয়েছিলেন। আর সেখানেই তারা করোনা আক্রান্ত হন।

জনপ্রিয় ফরাসি পত্রিকা লে একুইপের রিপোর্ট অনুযায়ী করোনা আক্রান্তদের তালিকায় রয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এবং আর্জেন্টিনার দুই তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেডেস।

Related Articles

Leave a Reply

Back to top button