অন্য খবর

হিন্দিতে ‘মানিকে মাগে হিথে’ গাইলেন ইয়োহানি

অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রার নতুন সিনেমা ‘থ্যাংক গডে’ মানিকে মাগে হিথে’র হিন্দি ভার্সান গাইলেন সোশ্যাল মিডিয়ায় সেনসেশন হয়ে ওঠা শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি ডি’সিলভা।

সম্প্রতি ৯ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে ‘থ্যাংক গডে’র ট্রেলার। ইন্দ্র কুমার পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৫ অক্টোবর।

সংবাদমাধ্যমকে ইয়োহানি জানান, হিন্দি ভাষা শেখা তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। হিন্দি গান অনেক শুনেছেন। কিন্তু কোনো সিনেমার জন্য গান গাওয়া সম্পূর্ণ আলাদা।

বলেন, এখানে উচ্চারণ, গলার ভঙ্গি, টান— সব ঠিকঠাক রাখতে হবে। এর আগে আমি এই কাজ কখনও করিনি। তাই এটা আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল।’’

Related Articles

Leave a Reply

Back to top button