স্পোর্টেইনমেন্ট

নিবার্চনের নতুন তারিখ ঘোষণা করলো বাফুফে

নিউজ নাউ বাংলা ডেস্কঃ   প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বহুল আলোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) স্থগিত হওয়া নির্বাচন আগামী অক্টোবর মাসের তিন তারিখ ঘোষণা করেছে বাফুফে।

বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করেন বাফুফে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় ,আগামী ৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিলি শুরু হয়ে চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের দিন ৮ সেপ্টেম্বর। আর চূড়ান্ত প্রার্থী ঘোষণা হবে ১৩ সেপ্টেম্বর।

উল্লেখ্য গত ২৮ মার্চ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছিল বাফুফের নির্বাচন। ২০ এপ্রিল হওয়ার কথা ছিল সেই নির্বাচন। কিন্তু করোনাভাইরাসের কারণে ফিফা ও এএফসির অনুমতি নিয়ে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button