মুক্তিযোদ্ধা ও দৈনিক দাবানল সম্পাদক বাটুলের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক

নিউজ নাউ বাংলা ডেস্কঃ প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা এবং রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল পত্রিকা’র সম্পাদক খন্দকার গোলাম মোস্তফা বাটুল এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর এক শোকবার্তা জানায়।
শোক বার্তায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, খন্দকার গোলাম মোস্তফা বাটুল ছিলেন একজন আলোকিত মানুষ। তিনি দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। অনেক প্রতিকুলতার মাঝেও রংপুর থেকে দৈনিক দাবানল পত্রিকা প্রকাশ করেছেন। সমাজে তার অবদান অনেক। তার মৃত্যুতে আমরা একজন দেশপ্রেমিক মানুষকে হারালাম।
বাণিজ্যমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য আজ ৩ সেপ্টেম্বর রংপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।



