স্পোর্টেইনমেন্ট

কাতারের বিপক্ষে আজ মাঠে নামছে জামাল ভূঁইয়া দল

আজ আসন্ন বিশ্বকাপের আয়োজক দেশ এশিয়ার ফুটবলে শক্তিশালী কাতারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।সম্প্রতি নেপালের বিপক্ষে সিরিজ জিতেছে দলটি।

করোনা মহামারির কারণে অনির্দিষ্টকালের স্থগিতাদেশ কাটিয়ে বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচ খেলার অনুমতি দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় (বাংলাদেশ সময় রাত ১০টায়) দোহার দুহাইল আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের এ হাইভোল্টেজ ম্যাচ শুরু হবে।

গেল ১১ নভেম্বর এশিয়ান ফুটবলের সর্বোচ্চ এ সংস্থাটির অফিসিয়াল ওবেসাইটে এ খবর প্রকাশ করা হয়।

বাংলাদেশ ও কাতার দুই দেশ তাদের ফিরতি ম্যাচটি ৪ ডিসেম্বর খেলার সিদ্ধান্ত নিয়ে ফিফার অনুমতি চেয়েছিল। ফিফার অনুমতি পাওয়ার পর এএফসি ম্যাচটির তারিখ আনুষ্ঠানিকভাবে তাদের ওয়েবসাইটে প্রকাশ করে।

Related Articles

Leave a Reply

Back to top button