বিশ্ব

নারী সাংবাদিককে হুমকি দেয়া বাইডেনের কর্মকর্তার পদত্যাগ

পদত্যাগ করেছেন হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি টিজে ডাকলো। খবর সিএনএনের।

পলিটিকোর সাংবাদিক টারা পালম্যারিকে ফোনে হুমকি দিয়ে সমালোচনায় প্রথমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর তিনি নিজেই পদত্যাগ করেন।

হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি টিজে ডাকলোর সঙ্গে এক্সিওস নিউজের রিপোর্টার অ্যালেক্সি ম্যাকমোন্ডের সম্পর্ক নিয়ে খোঁজখবর নিচ্ছিলেন টারা পালম্যারি নামের ওই নারী সাংবাদিক। অ্যালেক্সি ম্যাকমোন্ড নির্বাচনের আগে প্রেসিডেন্ট বাইডেনের প্রচারের সংবাদ প্রকাশ করেন।

অভিযোগ রয়েছে, টিজে ডাকলো ক্ষুব্ধ হয়ে টারা পালম্যারিকে ফোন করেছিলেন। ফোনে অন্যান্য কথার মধ্যে টিজে ডাকলো হুমকি দিয়ে বলেন, টারা পালম্যারিকে তিনি ধ্বংস করে ছাড়বেন।

এ নিয়ে প্রথমে ভ্যানেটি ফেয়ার সংবাদ পরিবেশন করে। ডেপুটি প্রেস সেক্রেটারি টিজে ডাকলো তার আচরণের জন্য দ্রুত টারা পালম্যারির কাছে ক্ষমা চান। নিজের ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি স্থানীয় সময় শুক্রবার জানান, টিজে ডাকলো ক্ষমা প্রার্থনার পরও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এক সপ্তাহের জন্য দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। এ সময়ের জন্য টিজে ডাকলো কোনো বেতন–ভাতা পাবেন না।

প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর বলেছেন, কোনো সহকর্মীর সঙ্গে অসদাচরণ তার প্রশাসন সহ্য করবে না। এ রকম ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ, সঙ্গে সঙ্গে তাকে বরখাস্ত করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button