বিশ্ব

নারীদের কর্মস্থলে ফেরার আহ্বান জানালেন তালেবান

তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিদেশি কূটনীতিক ও সেনাবাহিনীর সদস্যসহ সরকারি কাজে নিয়োজিত সব চাকরিজীবী কোনো ধরনের শঙ্কা ছাড়াই নিজ নিজ কর্মস্থলে ফিরতে বলেছে। এবার নারী চাকরিজীবীদেরও কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানান তারা।

কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরের উপপ্রধান আব্দুস সালাম হানাফি সোমবার বলেছেন, কারও প্রতি অবিচার করা হবে না এবং নারীরা তাদের হিজাব রক্ষা করে কর্মস্থলসহ সব কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবেন।

তালেবান নেতারা বলেছেন, বিশৃঙ্খলার সুযোগে যারা জনগণের সম্পদ লুট করার চেষ্টা করেছে, তাদের আটক করা হয়েছে। একইসঙ্গে তালেবান নেতৃত্বের পক্ষ থেকে আফগান কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের বাসভবনে অনুপ্রবেশ করা থেকে বিরত থাকতে তালেবান সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে। [ আল জাজিরা ]

Related Articles

Leave a Reply

Back to top button