বিশ্ব

তালেবানের সঙ্গে হাত মেলাতে ইচ্ছুক চীন

দীর্ঘ ২০ বছর আশরাফ ঘানি সরকারকে সরিয়ে আফগানিস্তান দখলে নিয়েছে তালেবান।

তালেবানের উত্থানে স্বস্তিতে নেই যুক্তরাষ্ট্র। ন্যাটোর অন্যতম সদস্য দেশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন তালেবানকে স্বীকৃতি না দেয়ার জন্য বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

কিন্তু তালেবানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ গড়তে প্রস্তুত চীন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং সাংবাদিকদের বলেছেন, ‘চীন স্বাধীনভাবে নিজেদের ভাগ্য নির্ধারণে আফগান জনগণের অধিকারকে সম্মান জানায়। আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত রাখতে ইচ্ছুক চীন।’

Related Articles

Leave a Reply

Back to top button