বাংলাদেশ

নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণে ৪০ জন দগ্ধ

নিউজ নাউ বাংলা ডেস্কঃ

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় তল্লা বড় মসজিদে এসি বিস্ফোরণে অন্তত ৪০ জন মুসল্লি অগ্নিদগ্ধ হয়েছেন। এর মধ্যে আহত ৩৭ জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট ভর্তি হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) এশার নামাজ আদায়কালে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকরা।

স্থানীয়রা জানান, এশার নামাজ চলাকালীন অবস্থায় বিকট শব্দে এসি বিষ্ফোরিত হয়। সাথে সাথে মুসল্লিদের শরীরে আগুন ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল ও গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button