ভূরাজনীতি
কক্সবাজারের সাবেক সাংসদ বদি করোনায় আক্রান্ত

কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেন আবদুর রহমান বদির প্রেস সচিব ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।
তিনি জানান, কক্সবাজারের বাসায় অবস্থানকালে গত কয়েক দিন ধরে সাবেক সাংসদ বদি এবং তার স্ত্রী সংসদ সদস্য শাহিন আকতারের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দেয়।



