বাংলাদেশ

নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মো. সাহাবুদ্দিনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সোমবার ঢাকাস্থ চীন দূতাবাস এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করে চিঠিতে শি জিনপিং লিখেছেন, বাংলাদেশ ও চীন ঐতিহ্যগতভাবে বন্ধু প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে উভয় দেশ একে অপরকে শ্রদ্ধা করেছে, সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছে এবং উভয়কে সহযোগিতাকে করেছে। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ওই সম্পর্ক সবার জন্য উদাহারণ।

বাংলাদেশ-চীন সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দিয়ে চীনের প্রেসিডেন্ট লিখেছেন, দুই দেশের কৌশলগত সম্পর্ক এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কাজ করতে প্রস্তুত।

শি জিনপিং চিঠিতে বাংলাদেশের সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ্য, আজ সোমবার বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন।

Related Articles

Leave a Reply

Back to top button