বাংলাদেশ

দেশত্যাগে নিষেধাজ্ঞা ও পাসপোর্ট জব্দ করতে পারবে দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতির অভিযোগ তদন্তের স্বার্থে যেকোনো ব্যক্তির বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা ও তার পাসপোর্ট জব্দ করতে পারবে।

মঙ্গলবার (২২ জুন) সেগুনবাগিচা দুদকের কার্যালয়ে দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার এ কথা বলেন।

দুদক সচিব বলেন, দুদকের একটি রিট আবেদনে আদালত আদেশ দিয়েছিল- আদালতের অনুমতি ছাড়া, দুদক কারও বিদেশ যাত্রা আটকাতে পারবে না।

তিনি আরো বলেন, দুদকের আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সিদ্ধান্ত নিয়েছে, তদন্তের স্বার্থে দুদক যেকোনো ব্যক্তির বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। তবে নিষেধাজ্ঞা আরোপের পরবর্তী ১৫ দিনের মধ্যে আদালত থেকে যথাযথ অনুমোদন নিতে হবে। আদালত যখন পর্যন্ত দুদকের আবেদন বাতিল বা অনুমোদন না দেবেন ততক্ষণ পর্যন্ত দুদকের আরোপিত আদেশ কার্যকর থাকবে।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button