স্পোর্টেইনমেন্ট

দিল্লি ক্যাপিটালসের টিম বাসে হামলা

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাম্পিটালসের টিম বাস মুম্বাইয়ে হামলার শিকার হয়েছে। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে মুম্বাইয়ের থানায়। খবর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের।

জানা গেছে, মঙ্গলবার রাতে সেখানে রাস্তার ধারে পার্কিং করে রাখা দিল্লি দলের বাসটিতে অপরিচিত পাঁচ-ছয় জন হামলা চালিয়েছে। ভাংচুরের চেষ্টাও করে তারা।

হামলাকারীদের পরিচয় জানা না গেলেও তারা রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) পরিবহন শাখার সদস্য বলে জানা গেছে। দিল্লি দলের জন্য বাসটি আনা হয়েছে উত্তরপ্রদেশ থেকে।

সেই ক্ষোভ থেকেই হামলা করে তারা। তাদের অভিযোগ, মুম্বাইয়ে টুর্নামেন্ট হলেও স্থানীয় কোনো পরিবহন সংস্থার বাস নেওয়া হয়নি। বাস আনা হয়েছে উত্তরপ্রদেশ থেকে।

আইপিএলের এবারের আসর শুরু হবে ২৬ মার্চ। ২৭ মার্চ নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস।

Related Articles

Leave a Reply

Back to top button