অন্য খবর

দারাজ ৫.৫ মেগা ইদ সেল অফারে জিতে নিন গরু ও ছাগল

দেশের অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ নিয়ে আসছে ‘৫.৫ ঈদ সেল’। এই ক্যাম্পেইনে থাকছে সাশ্রয়ী মূল্যে কেনাকাটার পাশাপাশি বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ। গত ৪ মে রাত ৮টা থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইনটি চলবে ২৬ মে পর্যন্ত। থাকছে মেগা ডিল ও ফ্ল্যাশ সেল, যেখানে থাকছে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়; ‘হট ডিলস’-এ থাকছে ৭০% পর্যন্ত ছাড় এবং নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি।

উৎসবের আমেজ বাড়াতে দারাজ নিয়ে এসেছে বিশেষ গরু ও ছাগল জিতে নেয়ার সুযোগ। ‘জিতছেন ভাই’ কাউ গিভঅ্যাওয়ে-তে ন্যূনতম ৩০০ টাকার ডেটল পণ্য কেনাকাটা করে সর্বোচ্চ ডেলিভারিকৃত অর্ডারের ভিত্তিতে একজন বিজয়ী জিতে নেবেন বিশেষ এই পুরস্কার। ‘শপ অ্যান্ড উইন’ গোট গিভঅ্যাওয়ে-তে কেনাকাটা করে সর্বোচ্চ ডেলিভারিকৃত অর্ডারের ভিত্তিতে নির্বাচিত হবেন মোট আটজন বিজয়ী যারা পাচ্ছেন এই পুরস্কার।

‘ব্র্যান্ড রাশ আওয়ার’-এ নির্দিষ্ট দিনগুলোতে (৪-৮ মে এবং পুরো ক্যাম্পেইন জুড়ে নির্বাচিত সময়ে) ৬ ঘণ্টার জন্য নির্দিষ্ট ব্র্যান্ডে থাকছে এক্সক্লুসিভ ছাড়। ‘এভরিডে লো প্রাইস’ (ইডিএলপি) চয়েস চ্যানেলের মাধ্যমে সারা মাসজুড়ে বিশেষ মূল্যে পণ্য কিনতে পারবেন, সঙ্গে থাকছে ৩টি কিনলে আকর্ষণীয় ডেলিভারি ডিসকাউন্ট সুবিধা। ৫টি কিনলে ১টি ফ্রি গিফট অফারের মতো বান্ডেল ডিল।

৫.৫ ঈদ সেল গ্রাহকরা দারাজ অ্যাপ বা ক্যাম্পেইন পেজ ভিজিট করে প্রতিদিনের ডিল, গিভঅ্যাওয়ে এবং অফার সম্পর্কে জেনে নিতে পারবেন। বিশাল ছাড়, দীর্ঘ সময়সীমা এবং আকর্ষণীয় পুরস্কারের সমন্বয়ে এবারের ঈদ ক্যাম্পেইনটি গ্রাহকদের জন্য নিয়ে আসছে এক অনন্য ও পরিপূর্ণ কেনাকাটার অভিজ্ঞতা, যা ঈদের প্রস্তুতিকে করে তুলবে আরও সহজ, আনন্দময় এবং সাশ্রয়ী।

Related Articles

Leave a Reply

Back to top button