বাংলাদেশ

শনিবার থেকে দেশের সব করোনা হাসপাতালে পৌঁছুবে ‘রেমডিসিভির’

১ হাজার রেমডিসিভির পৌঁছে যাবে বিশেষায়িত হাসপাতালগুলোতে  এবং প্রয়োগ করা হবে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় ।

শনিবার থেকে দেশের সব করোনা হাসপাতালে পৌঁছুবে ‘রেমডিসিভির’

করোনা ভাইরাসের ওষুধ জেনেরিক রেমডিসিভির দেশের বিশেষায়িত হাসপাতালগুলোতে পৌঁছুনোর প্রস্তুতি সেরেছে স্বাস্থ্য অধিদফতর।

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড  এ ওষুধ উৎপাদিত করেছে।

শনিবার থেকে দেশের সব করোনা হাসপাতালে পৌঁছুবে ‘রেমডিসিভির’

আজ শনিবার (২৩ মে) ১ হাজার রেমডিসিভির দেশের করোনা বিশেষায়িত হাসপাতালগুলোতে পৌঁছে দেয়া হবে এবং একইসঙ্গে ওই ওষুধ করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রয়োগ করা হবে।

শনিবার থেকে দেশের সব করোনা হাসপাতালে পৌঁছুবে ‘রেমডিসিভির’

এর আগে বেক্সিমকোর পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেয়া জেনেরিক রেমডিসিভির করোনা চিকিৎসায় বিশ্বের প্রথম কোনও ওষুধ হিসেবে অনুমোদন পায়।বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ‘রেমডিসিভির’ নামে ওষুধটি বিক্রি শুরু করতে যাচ্ছে বেক্সিমকো।

শনিবার থেকে দেশের সব করোনা হাসপাতালে পৌঁছুবে ‘রেমডিসিভির’

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস থেকে ১ হাজার রেমডিসিভির হস্তান্তরের প্রক্রিয়ার পর সেগুলো ওষুধ প্রশাসন অধিদফতরে চলে যায়। নির্দিষ্ট প্রক্রিয়া শেষে সেগুলো দেশের করোনা বিশেষায়িত হাসপাতালগুলোতে পাঠানোর চূড়ান্ত প্রস্তুতি চলছে। 

Related Articles

Leave a Reply

Back to top button