বিশ্ব

রোমানিয়ায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ১০

রোমানিয়ায় একটি করোনা হাসপাতালে ভয়াবহ আগুনে অন্তত ১০ জন নিহত ও ৭ জন গুরুতর আহত হয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

শনিবার, ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ রোমানিয়ার পিয়াত্রা নিমট শহরের পাবলিক হাসপাতালের করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত নিবিড় পরিচর্যা ওয়ার্ড থেকে আগুন ছড়িয়ে পড়ে। সেখানে মোট ১৬ জন করোনা রোগী ছিলেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী। এছাড়া বিপর্যয় মোকাবিলা বাহিনীও কাজ করছে। হাসপাতালের অন্য অংশ থেকে বাকি রোগীদের বের করে আনার চেষ্টা চলছে।

হাসপাতালটির বর্তমান পরিচালক লুসিয়ান মিকু বলেন, দায়িত্বরত একজন চিকিৎসক আগুনে পোড়া রোগীদের বাঁচানোর চেষ্টা করছিলেন। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button