বাংলাদেশ

ড. আনিসুজ্জামানের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক

উপমহাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
পররাষ্ট্রমন্ত্রীর শোক
এক শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী বলেন, প্রফেসর আনিসুজ্জামান ছিলেন একজন আলোকিত মানুষ। দেশে গুণগত শিক্ষার প্রসার ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে তিনি অনবদ্য ভূমিকা রেখে গেছেন। তাঁর মতো একজন গুণী শিক্ষাবিদের মৃত্যু জাতির যে ক্ষতি হল, তা সহজে পূরণ হবার নয়।
শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী মরহুম অধ্যাপক ড. আনিসুজ্জামান এর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন ।
পররাষ্ট্রমন্ত্রীর শোক
শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, অধ্যাপক আনিসুজ্জামান গত ৫০ বছরের বেশী সময় ধরে আমার ব্যক্তিগত ও পারিবারিকভাবে অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন এক আলোকবর্তিকা। তাঁর মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো। প্রগতিশীল চেতনার অধিকারী এ মহান ব্যক্তিকে বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে।
ড.মোমেন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Related Articles

Leave a Reply

Back to top button