ডিএসসিসি’র নবনিযুক্ত মেয়র তাপসকে স্বেচ্ছাসেবক লীগের অভিনন্দন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ।
স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে সভাপতি নির্মল রঞ্জন গুহ, আর সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এ অভিনন্দন জানিয়েছেন।
আজ শনিবার (১৬ মে) দুপুরে এক বার্তায় এ শুভেচ্ছা জানান তারা।
সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, স্বেচ্ছাসেবক লীগ সব সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পাশে থাকবে। যে কোন ধরনের সহযোগিতা স্বেচ্ছাসেবক লীগ করতে প্রস্তুত।
সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস যে ৫ টি অঙ্গীকার পূরণের কথা বলেছেন। তা পূরণে সব ধরনের সহযোগিতায় পাশে থাকবো আমরা স্বেচ্ছাসেবক লীগ।
উল্লেখ, আজ শনিবার (১৬ মে) দুপুর ১টার পর ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছ থেকে এ দায়িত্ব গ্রহণ করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ।
গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচনে তাপস নৌকা প্রতীকে পেয়েছিলেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।



