স্পোর্টেইনমেন্ট

ডোমিঙ্গো ও কুক ঢাকা আসছেন আজ

জাতীয় দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো আর ফিল্ডিং কোচ রায়ান কুক আজ ঢাকায় এসে পৌঁছাবেন। বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্বশীল সূত্র এ খবর নিশ্চিত করেছে।

এর আগে ২ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা ছিলো তাদের। কিন্তু শেষ পর্যন্ত ফ্লাইট বাতিল হয়ে যাওয়ার কারণেই আর আসা হয়নি।পরের ফ্লাইট পেতে বিলম্ব হওয়ায় হেড কোচ রাসেল ডোমিঙ্গো আর ফিল্ডিং কোচ রায়ান কুকের বাংলাদেশে আসা তিনদিন পিছিয়ে যায়।
তবে, এবার আর কোন বাধা বিপত্তি নয়। পূর্ব ঘোষিত সময়েই আসছেন দুই ভিনদেশি কোচ।

Related Articles

Leave a Reply

Back to top button