স্পোর্টেইনমেন্ট

বাফুফের নির্বাচন পেছানোর দাবি বাদল রায়ের

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন পেছানোর দাবি জানিয়ে চিঠি দিয়েছেন বাফুফের নির্বাহী কমিটির দুই কর্মকর্তা। তারা হলেন বাফুফের সহ-সভাপতি বাদল রায় ও সদস্য  ফজলুর রহমান বাবুল ।

বাফুফে নির্বাচনের জন্য গঠিত কমিশনের প্রধান মেজবাহ উদ্দিন ও বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনকে এই চিঠি দেয়া হয়।

চিঠিতে বাদল রায় উল্লেখ করেন, ‘কমপক্ষে ২০ জন ডেলিগেট করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাসায় চিকিৎসাধীন। তারা কীভাবে মনোনয়নপত্র গ্রহণ করবে এবং জমা দেবে। তাছাড়া মাত্র চারদিনের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেয়া সম্ভব কি?’

এদিকে পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী শনিবার শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি।যা চলবে তিন দিন পর্যন্ত ।

আগামী ৩ অক্টোবর বাফুফের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button