ফলোআপস্পোর্টেইনমেন্ট

তামিমা অন্তঃসত্ত্বা: হাজিরা থেকে অব্যাহতির আবেদন

ক্রিকেটার নাসির হোসাইনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি অন্তঃসত্ত্বা।

তাই তামিমা সুলতানা তাম্মি’র সাবেক স্বামী রাকিব হাসানের করা মামলার হাজিরা থেকে অব্যাহতি চেয়ে তার পক্ষে একটি আবেদন করা হয়।

সোমবার (২০ ডিসেম্বর) ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় তামিমার পক্ষে আইনজীবী মোর্শেদুল ইসলাম এই আবেদন করেন।

আবেদনে বলা হয়, বর্তমান স্বামী নাসির ও তামিমা মামলায় আজ চার্জ গঠনের শুনানির জন্য দিন ধার্য আছে। যেহেতু আসামি তামিমা ছয় মাসের অন্তঃসত্ত্বা, সেহেতু আদালতে হাজির হওয়া তার জন্য কষ্টসাধ্য। তাই আসামি তামিমাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া একান্ত আবশ্যক।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই আবেদনের বিষয়ে কোন আদেশ দেননি। তিনি আবেদনটি নথিভুক্ত রেখে এই মামলার চার্জ শুনানির জন্য ২৪ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন।

এদিন তামিমা, নাসির ও তামিমার মা সুমি আক্তারকে পূর্বশর্তে জামিন দেন আদালত।

Related Articles

Leave a Reply

Back to top button