বাংলাদেশ

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭৮৬, মৃত্যু ১, সুস্থ ১৯৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৮৬ জন। এটি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১০ হাজার ৯২৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও একজনের। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮৩ জনে। সুস্থ হয়েছেন ১৯৩ জন । এ পর্যন্ত সারা দেশে মোট সুস্থ হয়েছেন এক হাজার ৪০৩ জন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে, করোনা ভাইরাস নিয়ে সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছিল ৬ হাজার ১৮২টি। আর পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৭১১টি নমুনা। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৭৮৬ জন এবং এখন পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা ১০ হাজার ৯২৯ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তির বয়স ২১-৩০ বছরের মধ্যে।

অধ্যাপক নাসিমা সুলতানা আরও বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১২৮ জনকে। এখন পর্যন্ত মোট আইসোলেশনের সংখ্যা ১ হাজার ৬৯৪ জন।

Related Articles

Leave a Reply

Back to top button